হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ।
বৃহস্পতিবার সকালে উপজেলার খলিশাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আকবর আলী মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী। টুর্নামেন্টের প্রধান উদ্বোধক ছিলেন খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিশাকুন্ডি ডিগ্রি অধ্যক্ষ নাজমুল হক নাজিম, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আকরাম হোসেন, অধ্যাপক আসাদুল হক আসাদ,সহকারী অধ্যাপক সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আহামেদ,বিশিষ্ট সমাজ সেবক ফখরুজ্জামান পথিক,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আরোজ উল্লাহ।
খেলায় কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা মজনু, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী দর্শনার্থী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দে আমন্ত্রিত অতিথিরা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post