হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৮১ নং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে খেলাকে কেন্দ্র করে শুরু হয় ছোটখাটো ঝগড়া। অভিযোগ অনুযায়ী, দুই শিশুর একজন সহকারী শিক্ষক রেজাউল করিম রাজার নাতি, অন্যজন একই এলাকার লালনগর গ্রামের মারফত আলীর ছেলে আব্দুল্লাহ। শিশুদের সেই বিরোধই পরে গড়ায় দুই পরিবারের বিরোধে।
অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে লালনগর গ্রামে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনার পর আব্দুল্লাহর চাচি মৌসুমী বাদী হয়ে গত ৩ অক্টোবর দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় শিক্ষক রেজাউল করিম রাজাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর ঝগড়ার পর স্কুল থেকে এসে পরিবারকে জানায় আব্দুল্লাহ। এরপরই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।” তবে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা বলছেন রাজা স্যারকে ফাঁসানোর উদ্দেশ্যেই তারা এমন মিথ্যাচার করছেন।
তবে শিক্ষক রেজাউল করিম রাজাকে মামলায় আসামি করার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক শিক্ষক-রা।
রেজাউল করিম রাজার দাবি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এদিকে, শিশুদের মধ্যকার একটি ছোট বিরোধকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এমন বিরোধে জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সচেতন মহলে।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)
মোঃ খালেদুর রহমান জানান, এই বিষয়ে একটা মামলা হয়েছে। কারকে উদ্দেশ্যে পরিণত মামলা করে হয়রানি করার সুযোগ নেই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post