ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়ারি আটক হয়েছে।
আটককালে জুয়া খেলার নগদ ৮,৮০০/- টাকা এবং ২ সেট তাস উদ্ধার করেন তাঁরা।
গত রবিবার (৪ঠা অক্টোবর) রাত সাড়ে ১১টায় ভেড়ামারা থানার ক্ষেমিরদিয়া গ্রামে জুয়া খেলারত অবস্থায় আসামীদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ক্ষেমিরদিয়াড় ভাটপাড়া এলাকার ১. মোঃ রুবেল আলম (৩৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন, ২. মোঃ আলিম হোসেন (২৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন, ৩. মোঃ আনতাজ আলী (৬১), পিতা-মৃত মানিক সরদার, ৪. মোঃ উজ্জল আলী সরদার (৩২), পিতা-মোঃ ফুয়াদ আলী সরদার, ৫. মোঃ রাজা (৩৬), পিতা-মোঃ মাজদার, ৬. মোঃ হিমেল হোসেন (২৭), পিতা-মোঃ জাবেদ হোসেন, ৭. মোঃ শিপন (৩০), পিতা-মৃত তাজেম হোসেন, ৮. মোঃ রকিবুল ইসলাম (২৬), পিতা-মৃত ইসরাইল হোসেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, ভেড়ামারা থানার এসআই (নির) মোঃ নাঈমুজ্জামান বিশেষ অভিযান পরিচালনাকালে ৮ জুয়াড়িকে আটক করে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post