হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর)দুপুরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এবারের মাঠ দিবসের মূল আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ গ্রীষ্মকালীন শিম‘ স্হানীয় (চকলেট’জাত।
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মোশাররফ হোসেন বলেন,“ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও উচ্চমূল্যের সবজি চাষের কোনো বিকল্প নেই।স্হানীয় চকলেট জাতের শিম চাষ একদিকে যেমন অত্যন্ত লাভজনক, অন্যদিকে এটি পুষ্টিগুণেও অনন্য।
তিনি আরও বলেন, “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছি, যা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।”
এসময় অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দর প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ এর বিভিন্ন মাঠ পরিদর্শন করেন অতিথি বৃন্দরা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post