হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা কৃতজ্ঞতা প্রকাশ করে দৌলতপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post