কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী শিক্ষানুরগী সংগঠন ‘মেধা’র আয়োজনে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাকের অর্থায়নে শিক্ষর্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের এনএস রোডস্থ কারামায় রেষ্টুরেন্ট মিলনায়তনে মেধা’র সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৃত্তি প্রদানকালে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী পলাশ মন্ডল এবং বিশেষ অতিথি ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কুষ্টিয়ার ব্যবস্থাপক (অপারেশন) ফাইসুল ইসলাম।
জেলার বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীতে পড়–য়া প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়। পরে জেলাব্যাপী শিক্ষা উন্নয়নে মেধা’র বার্ষিক কার্যক্রম বিষয়ক স্মরণিকা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মেধা’র সদস্য সচিব শামীম আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া চেক বিতরণকালে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক ড. নবীনুর শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মেধার সদস্য আলমগীর আশরাফ।
প্রিন্ট করুন










Discussion about this post