Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুর সীমান্তে পুশ ইনে ব্যর্থ, ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 15 June, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)‘পুশইন’ চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সীমান্তে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি অবস্থানের পর, বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের অনড় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার ভোরে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করা ওই ১২ জন নারী ও শিশুকে শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ভেতরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮ /৩-এস সীমান্ত পিলারের কাছে সীমানা নদী পার করে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।
তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবি এবং গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই ১২ জন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে কাঁটাতারের এপারে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন।

সীমান্তে তৈরি হওয়া এই জটিলতা নিরসনে গত শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০ /৩-এস সাব-পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে অবৈধ পুশইনের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

জবাবে বিএসএফ জানায়, ওই ১২ জনের পরিচয় এবং তথ্য ভারতের নাগরিক কি না তা যাচাই-বাছাই করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সীমান্ত এলাকাতেই অবস্থান করতে হবে বলে বিএসএফ অনড় অবস্থান দেখায়, যার ফলে শনিবারের বৈঠকটি কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়।

শনিবারের বৈঠকের পর আরও এক দিন সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও, আজ সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয়দের অভিযোগ, সকালে বিএসএফ ভারতীয় গ্রামবাসীদের একতাবদ্ধ করে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নিয়ে আসে এবং নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা করে। এর বিপরীতে বাংলাদেশের প্রাগপুর সীমান্তের গ্রামবাসী ও বিজিবি সদস্যরাও সীমান্তে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গেলে সীমান্তে চরম উত্তেজনা তৈরি হয়।

অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে বিএসএফ অনড় অবস্থান থেকে সরে আসে এবং পুশইনের শিকার হওয়া ১২ জন নারী-শিশুকে সঙ্গে নিয়ে পিছু হটে ভারতীয় কাঁটাতারের বেড়ার ভেতরে নিয়ে যায়।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে ভারতীয় গ্রামবাসীদের নিয়ে বিএসএফ শূন্যরেখায় এলে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু বিজিবি ও আমাদের গ্রামবাসীদের শক্ত প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ১২ জনকে নিয়ে কাঁটাতারের ভেতরে ফিরে যায়।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Next Post

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

Related Posts

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা
প্রধান খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

Next Post
ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist