হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫জুন) বিকেলে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো মরদেহটির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে মল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post