Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দ্বিতীয় দিনের মতো শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাইফুল by সাইফুল
Sunday, 7 July, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দ্বিতীয় দিনের মতো শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: সরকারি চাকরিতে প্রবেশকোটা পদ্ধতি সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহাল দাবিতে  দ্বিতীয় দিনের মত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।

রোববার ( বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।  এর আগে শনিবার বিকেলেও শাবি শিক্ষার্থীরা একই দাবিতে ঘণ্টাখানকে সময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।

রোববার সড়কে অবস্থানের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে প্রায় এক ঘন্টা সড়কে অবস্থান করেন তারা। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

এসময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারাবাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা বাতিল চাই, আঠারোর পরিপত্র বহাল চাই’, ‘কোটা না মেধা? মেধা মেধা’ ও ‘মেধাবীদের কান্না, আর না আর না’সহ নানা স্লোগান দেয়।

আন্দোলনকারীরা বলেন, যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই আমরা আজ আন্দোলনে নেমেছি। কোটা পদ্ধতির কারণে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। এতে যোগ্যতাসম্পন্নরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দেশে দুর্নীতি-অনিয়ম বেড়েই চলছে।  

তারা আরও বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছি। কোটাপ্রথা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সাংবিধানিকভাবে এটি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। আমাদের চারটি দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।  

দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল, পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি চাকুরিতে (১ম থেকে ৪র্থ শ্রেণি) সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে ‘কোটা সংস্কার’ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।

এদিকে, কোটা পদ্ধতি সংস্কারের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য ৫ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল। ওই বছর কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় কোটাব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের ৪ অক্টোবর কোটা বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়৷পরবর্তীতে ২০২৪ সালের ৯ জুন কোটা পদ্ধতির রায় পুনর্বহাল করে হাইকোর্ট।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ জুলাই ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে বিপদসীমার উপরে সুরমা ও কুশিয়ারার পানি

Next Post

সিলেটে নেপালী ব্যবসায়ী নিখোঁজ

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
সিলেটে নেপালী ব্যবসায়ী নিখোঁজ

সিলেটে নেপালী ব্যবসায়ী নিখোঁজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist