Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 14 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে রাতে পাচারের সময় ১২০বস্তা ডিএপি সার স্থানীয়রা আটক করে। মালিক বিহীন আটকৃত সার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করার পর বুধবার প্রকাশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে চাহিদা মাফিক বিক্রি করা হয়েছে। আর বিক্রিত সারের অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দুবলহাটিতে অবস্থিত সারের অনুমোদিত ডিলার পয়েন্ট “মেসার্স মোল্লা ট্রেডার্স”। মঙ্গলবার রাতে ওই ডিলার পয়েন্টের মালিক ওয়াসেফ আলী মোল্লার গোডাউন থেকে দুটি ভটভটিতে ১২০বস্তা ডিএপি সার বোঝাই করে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রস্তুতি নেওয়ার সময় বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা দুবলহাটি-হাপানিয়া সড়কে গাড়ি দুটি থামিয়ে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসিমনের চালকেরা প্রথমে ওই ইউনিয়নের ইণ্টিতলা মোড়ে যাওয়ার কথা বললেও পরবর্তীতে জেরার মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। যেখানে কৃষকরা দীর্ঘদিন ধরে সার সংকটে ভুগছে আর সেখানে স্থানীয় ডিলার অধিক মুনাফার লক্ষ্যে সার অন্য জেলায় পাচার করছে এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়ি দুটি আটক করে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশকে খবর দেয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার দুবলহাটি-হাপানিয়া এলাকার কিছু মানুষ ফোনে সার পাচারের বিষয়টি জানালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে মালিক বিহীন অবস্থায় ১২০ বস্তা ডিএপি সার দুটি ভটভটি নামক গাড়িতে পাওয়া যায়। যেহেতু সারগুলোর মালিককে পাওয়া যায়নি সেহেতু সারগুলো জব্দ করা হয়। সেই জব্দকৃত সার বুধবার ওই ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় প্রকাশ্যে কৃষকদের মাঝে চাহিদা মাফিক বিক্রি করা হয়েছে। আর বিক্রিত সারের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সারগুলো কোন ডিলারের নামে বরাদ্দ করা ছিলো সেই ডিলারের বিরুদ্ধেও আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় সার নিয়ে কোন অরাজকতাকে আশ্রয়-প্রশয় দেওয়া হবে না বলে হুশিয়ারী প্রদান করেন এই কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিন জানান শতাধিক বস্তা সার অন্য জেলায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে কৃষি কর্মকর্তাসহ অন্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৬০বস্তা করে দুটি গাড়িতে মোট ১২০বস্তা ডিএপি সার স্থানীয় জনতা আটক করে রেখেছে। ঘটনাস্থলে সারের ডিলার কিংবা তার কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে না পাওয়ার কারণে “সার আইন-২০০৬” অনুসারে সার ভর্তি ভটভটি দুটি জব্দ করে দুবলহাটি ইউনিয়ন পরিষদ ভবনে নিরাপদ সংরক্ষণে রাখা হয়।

তিনি আরো জানান বুধবার (১৪ অক্টোবর) কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তাসহ অন্যদের উপস্থিতিতে জব্দকৃত ১২০বস্তা সার সরকারের নির্ধারিত মূল্যে ওই ইউনিয়নের সাধারণ কৃষকদের মাঝে চাহিদা মাফিক বিক্রি করা হয়। আর সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সার নিয়ে কোন অনিয়মকে মেনে নেওয়া হবে না। আর আগামীতে কোনো ডিলার কিংবা সার ব্যবসায়ীরা সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেস্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহ ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি এসোসিয়েশনের কমিটি গঠন

Next Post

ভালুকায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Related Posts

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্থানীয় খবর

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Next Post
ভালুকায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ভালুকায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist