Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নগরীর তিন স্থানে বড় পর্দায় প্রর্দ শিত হবে স্বপ্নের সেতুর উদ্বোধনী

কনি by কনি
Friday, 24 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নগরীর তিন স্থানে  বড় পর্দায় প্রর্দ শিত হবে স্বপ্নের সেতুর উদ্বোধনী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাত পোহালেই শনিবার (২৫ জুন)। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। তাই সারা দেশের ন্যায় স্বপ্নের সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে  খুলনা মহানগরীও যেন বর্ণাঢ্য সাজসজ্জায় সেজেছে। 

বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে নগরীকে। ব্যবহৃত হচ্ছে বাহারিসব আলোকরশ্মি। লাল, নীল, হলুদ, সাদা, সোনালী হরেক রঙের আলোকসজ্জায় সজ্জিত  করা হয়েছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তিগত ভবন ও সড়কগুলোকে।

অন্যদিকে স্বপ্নের সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ কেন্দ্র দু’দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ২৪ ও ২৫ তারিখ ফ্যামিলী কার্ডের মাধ্যমে পণ্য বিক্রিও বন্ধ রাখবে। অপর দিকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগামী শনিবার (২৫ জুন) জেলা প্রশাসন আয়োজিত মোটর শোভাযাত্রায় অংশ নেবে। জেলা প্রশাসন এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচিও নিয়েছেন।

নগরের বিভিন্ন স্থানে টানানো হয়েছে বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্রের ছবি সম্বলিত প্যানা ও বিলবোর্ড। কেসিসিতে করা হয়েছে আলোকসজ্জা। এ প্রতিষ্ঠানটির উদ্যোগে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তৎপরতার ছবিও তুলে ধরা হয়েছে। ইউনাইটেড ক্লাবে রয়েছে পদ্মা সেতুর পতিচ্ছবি। 

খুলনা থানা, ময়লাপোতা ও শিববাড়ি মোড়ে বাহারি রঙের আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন সড়কে পদ্মা সেতুকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণও করা হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা চেম্বার এ্যান্ড কর্মাস ইন্ডাসট্রিজ, খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলনা নগরীতে ব্যানার ও ফেসটুন দিয়ে সজ্জিত করেছে।

আর নগরবাসীর ধারণা ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে বহূল প্রত্যাশিত স্বপ্নের সেতুটি চালু হলে খুলনা জিরো পয়েন্ট দিয়ে যানবাহন চলাচলের মাত্রা কয়েক গুন বেড়ে যাবে। তবে জিরো পয়েন্ট থেকে রুপসা বাইপাস সড়ক, একইভাবে সাতক্ষীরা, চুকনগরের দিকের সড়কটিসহ বাইপাস হয়ে আফিলগেটের দিকে যাওয়ার সংযোগ সড়কগুলির অবস্থা নাজুক । 

সড়কগুলিতে কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়ক গুলোর একেকটি কর্দমাক্ত হয়ে পরিণত হয় মরণফাঁদে। এতে করে মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন এবং পথচারীদের ওই সকল স্থানগুলোতে দিয়ে এক প্রকার বাধ্য হয়েই চলাচল করতে হয়। অন্যদিকে সংযোগ সড়কগুলিতে নেই কোন ট্রাফিক লাইট কিংবা ট্রাফিক পুলিশ।

তবে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা সিটি বাইপাস সড়কের সংযোগস্থল খুলনা জিরো পয়েন্টে জোড়াতালি দিয়ে কোন মতে সমান করার উদ্যোগ নিয়েছে সওজ। তাড়াহুড়ো করে গত মঙ্গবার (২১ জুন) থেকে সংস্কার কাজ শুরু করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বৃহস্পতিবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের বড় বড় গর্তগুলো বালু এবং ইটের খোয়া দিয়ে ভরাট করে লেবেল করা হচ্ছে।

তবে পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে জিরো পয়েন্টে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে  বৃহস্পতিবার থেকে জিরো পয়েন্ট এলাকায় পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। পুলিশ সদস্যরা জিরো পয়েন্ট দিয়ে যানবাহন চলচলে শৃঙ্খলা ফেরাতে সাধ্যমত চেষ্টাও করছেন।

সর্বশেষ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের পর জিরো পয়েন্টে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ইন্টারসেকশন নির্মাণের পরিকল্পণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নগরবাসী।

এদিকে আগামীকাল ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রেসব্রিফিং-এ জেলা প্রশাসক জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে জেলা প্রশাসন খুলনার পক্ষ থেকে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন সকাল ১০টায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে তিনি পদ্মা সেতু নির্মাণকে অগ্রাধিকার তালিকায় নিয়ে আসেন। পদ্মা সেতু আমাদের বিজয়ের প্রতীক; উন্নয়ন, ঘুরে দাঁড়ানো ও হার না মানার প্রতীক।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের অনন্য ইতিহাস ও উদ্বোধন অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণের সাথে সকলকে সম্পৃক্ত করতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় খুলনা জেলা স্টেডিয়াম, দৌলতপুর ও শিববাড়ি এলাকায় প্রদর্শন করা হবে।

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দবার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ২৪ জুন সকাল থেকে দুইটি সুসজ্জিত প্রচার ভ্যানে পদ্মা সেতু উপর নির্মিত থিম সং এবং পদ্মা সেতু প্রোমোশনাল অডিও সম্প্রচার করা হচ্ছে। এই উপলক্ষ্যে খুলনা মহানগরী ও সারা জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পোস্টার বিতরণ ও টানানো হয়েছে। খুলনাকে আলোয়-উদ্ভাসিত করতে বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকছে বর্ণিল আলোকসজ্জা। পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রেলওয়ে স্টেশন এবং ডাক বিভাগীয় কার্যালয়ের সম্মুখস্থ এল-ই-ডি স্ক্রিনে।

২৫ জুন বিকাল চারটায় জেলা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটের গান, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড দল ‘চিরকুট’ এবং ‘বাউল’ এর সংগীত পরিবেশন অনুষ্ঠিত হবে। পদ্মা সেতু উদ্বোধনের অনুষঙ্গ হিসেবে খুলনার আকাশকে বর্ণিল রঙে ও শব্দ তরঙ্গে সাজাতে জেলা স্টেডিয়ামে থাকবে আতশবাজী এবং পরিবেশিত হবে নান্দনিক লেজার-শো।

প্রেসব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৪ জুন-২০২২//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কমলগঞ্জে করোনা প্রতিরোধ ঝুঁকি নিরুপনে মতবিনিময়

Next Post

পরিবেশমন্ত্রীর বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
পরিবেশমন্ত্রীর বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ

পরিবেশমন্ত্রীর বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist