কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম সাজাদকে শহিদ পরিবারের পক্ষ থেকে গতকাল ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
শহিদ পরিবার, কুষ্টিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানান সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান ও লেখক-গবেষক ইমাম মেহেদী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌফিক আহমেদ ও কুষ্টিয়া সরকারি কলেজের
পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর লাল মোহাম্মদ। নবাগত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের গতিশীল নেতৃত্বে কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে শহিদ পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post