Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নারী ফুটবলের স্পন্সর হলো এবিজি বসুন্ধরা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 27 January, 2023.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
নারী ফুটবলের স্পন্সর হলো এবিজি বসুন্ধরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ক্রীড়াঙ্গনের প্রাণ ও প্রধান চালিকাশক্তি হলো স্পন্সরশিপ। খেলাধুলায় ঘরোয়া কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলার প্রতিযোগিতার পেছনে আছে বাণিজ্যিক স্পন্সরশিপ এবং করপোরেট হাউসের সহযোগিতা।

বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবিজি লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে। 

দুপুরে বসুন্ধরা গ্রুপের এমডি হাউজে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এবিজি লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বাফুফের মহিলা ফুটবল দলের পক্ষে বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ চুক্তিটি স্বাক্ষর করেছেন। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত ৩ বছর বাংলাদেশ নারী দলের স্পন্সরশিপে থাকবে বসুন্ধরা গ্রুপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন মহি, বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ, টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, এবিজি লিমিটেডের অ্যাডভাইজার মোস্তফা আজাদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ২৪’র নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ বাফুফে ও বসুন্ধরা কিংসের কর্মকর্তারাও।

অনুষ্ঠানে এবিজি লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, জয়ের পর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে সায়েম সোবহান আনভীর নারী ফুটবলের পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন। বাফুফের সঙ্গে স্পন্সর হিসেবে বসুন্ধরা গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আগামীতে এবিজি লিমিটেড আমাদের পাশে থাকবে বলে বিশ্বাস করি। ’

নারী ফুটবলের পাশে থাকার জন্য এবিজি লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সত্যিকারভাবে খেলা ভালোবাসে। খেলার প্রতি তাদের ভালোবাসার জন্যই আমাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।

সায়েম সোবহান আনভীর সত্যিকার অর্থেই একজন খেলা পাগল মানুষ। আমরা আশা করবো নারী ফুটবল আরও অনেক দূর এগিয়ে যাবে। সেই পথচলায় বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস। ’ স্পন্সর হিসেবে এখন থেকে নারী ফুটবল দলের জার্সিতে এবিজি লিমিটেডের লোগো থাকবে এবং স্টেডিয়ামে গ্রুপের ব্রান্ডিং থাকবে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।

বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাফুফের সহসভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ একটা ক্রীড়া পরিবার। তারা বাংলাদেশের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু অর্জন করার একটা মিশন নিয়েছে। তারা শেখ জামাল, শেখ রাসেল, হকি, তায়কোয়ান্দো, গলফ ইত্যাদি অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে।

আজকে আমাদের স্বপ্ন পূরণের সম্প্রসারিত রূপ। বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে। এই সাফল্যকে আরও সামনে এগিয়ে নিতে চাই আমরা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখতে ভালোবাসেন। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি ফুটবল নিয়ে ভাবেন। বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপ আছে এবং থাকবে। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৬,২০২৩//

Tags: নারী ফুটবলের স্পন্সর
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ১

Next Post

না.গঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন

Related Posts

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

Next Post
না.গঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন

না.গঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist