Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নিরাপদ শ্রম  উন্নত জীবন-  অনুকূল কর্মপরিবেশে সুরক্ষিত কর্মজীবী 

সাইফুল by সাইফুল
Wednesday, 1 May, 2024.
in মতামত
Reading Time: 2 mins read
0
নিরাপদ শ্রম  উন্নত জীবন-  অনুকূল কর্মপরিবেশে সুরক্ষিত কর্মজীবী 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

✍️ বিজয় কুমার বিশ্বাস 

পেশি শক্তি আর রক্ত জ্বালা ঘামে বসুধা গড়ার কারিগরদের অধিকার আদায়ের দিন আজ। পহেলা মে ,১৩৮ বছর পূর্বে ১৮৮৬ সালের এই দিনে  ন্যায্যতা আদায়ে শ্রমিকের রক্তে রাজপথে লেখা হয় শ্রম আইনের বিধি। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মে মাসের প্রথম দিন ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, সঠিক কর্ম ঘন্টা, ন্যায্য মজুরী এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশে দেশে পালিত হয় শ্রমজীবীদের অধিকারের এই দিনটি।

এ বছর দিবসটির প্রতিপাদ্য-“শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।

তীব্র তাপ প্রবাহে ত্রাহি অবস্থা জনজীবনে। একটু স্বস্তির আশায় সবাই যখন শীতল পরশ পেতে ব্যস্ত। কাঠফাটা রৌদ্রে খেটে খাওয়া শ্রমজীবী দিনমজুর তখন জীবন যুদ্ধের ময়দানে। হাতিয়ার নিয়ে ঘাম ঝরাচ্ছে  ক্ষুধা নিবারনের তাগিদে। তাদের অদম্য স্পৃহা আর ক্ষুরধার তরবারিতে ধরাশায়ী যেন প্রকৃতির রূদ্র মূর্তি।

কবি শরদিন্দু কর্মকারের ভাষায়-

“পেশিগুলো সব শক্ত আমার….

           হাতের তেলোয় পড়েছে করা।

আমার হাতের স্পর্শ ছাড়া….

           অজন্মা থাকে বসুন্ধরা।।

ক্লান্তি সকল ক্লান্ত হয়….

            স্পর্শ করে না আমায়। 

ক্লান্ত রবি দিনের শেষে….

            লজ্জায় নেয় বিদায়।।

যুগের পরে যুগ কেটে যায়…

            আমি হইনা পরিশ্রান্ত। 

নগরে প্রান্তরে ছুটে চলি আমি…..

           কখনো হইনা উদ্ভ্রান্ত।।

শ্রমের বিনিময়ে অন্ন চাই……

           পাপের বিনিময়ে নয়। 

সকল কালো বিনাশ হবে…..

           শ্রমের ই হবে জয়।।

তবে শ্রমের জয় হলে ও এদেশে শ্রমিকদের জয় যেন অধরা চাঁদের মতই থেকে যায়। ঝুঁকিপূর্ণ ও হাড়ভাঙা পরিশ্রমে ও মেলে না কাঙ্খিত পাওনা। এক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত নারী ও শিশু শ্রমিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে দেখা যায়, দেশে শিশু শ্রমিকের সংখ্যা ৩০লক্ষ যার  অন্তত ১০ লক্ষ্যই ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। আবার মোট শ্রমিকের উল্লেখযোগ্য সংখ্যক নারী হলেও কম মজুরি প্রদান, নিম্ন পদমর্যাদা, যখন-তখন ছাটাই, মাতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ সম্মুখীন  হয় বিচিত্র সমস্যার। 

এ সমস্ত সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে গৃহীত সরকারের পদক্ষেপও পরিণত হয় পণ্ডশ্রমে।

যে কারণে ন্যায্যতা থেকে বঞ্চিত শ্রমজীবী মানুষের 

সুদিনের প্রতীক্ষার প্রহর হয় দীর্ঘ থেকে দীর্ঘতর ।

কর্মক্ষেত্রের সকল প্রতিবন্ধকতা দূর করে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হলে সার্থক হবে শ্রমজীবীদের আত্মত্যাগ সফল হবে মে দিবস।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ মে ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কমলগঞ্জের মিরতিংগা চা-বাগানে ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা

Next Post

দৌলতপুরে ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
দৌলতপুরে ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ

দৌলতপুরে ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist