Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নোয়াখালীতে এসএসসিতে সেরা সরকারি বালিকা বিদ্যালয়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 10 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নোয়াখালীতে এসএসসিতে সেরা সরকারি বালিকা বিদ্যালয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গিয়াস রনি, নোয়াখালী : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালী জেলা সামগ্রিক পাসের হারে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে থাকলেও জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সাফল্য ধরে রেখেছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২৪৮ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন।

সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। গত বছরের মতো এবারও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার সেরা ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয়টির পরেই রয়েছে নোয়াখালী জিলা স্কুল। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

জেলা পর্যায়ের ফলাফলে দেখা যায়, নোয়াখালীতে এবার এসএসসির সামগ্রিক পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। সে হিসাবে বোর্ডের গড়ের চেয়ে নোয়াখালীর পাসের হার ৫ দশমিক ৪৪ শতাংশ কম।

তবে পরীক্ষার্থী ও উত্তীর্ণের হিসাবে এ বছর জেলায় ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে। ১০ হাজার ৩৫৭ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৮ জন। বিপরীতে ১৪ হাজার ৭২৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৩৮ জন।

এবার নোয়াখালী জেলায় মোট ১ হাজার ২১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর জেলার পাসের হার ছিল ৪০ দশমিক ৪৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উপজেলাভিত্তিক ফলাফলেও রয়েছে ভিন্ন চিত্র। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে নোয়াখালী সদর উপজেলা থেকে, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৬৩০ জন শিক্ষার্থী। জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে হাতিয়া উপজেলা। সেখানে পাসের হার ৪৮ দশমিক ৭০ শতাংশ।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকদের নিয়মিত তদারকি, শ্রেণিকক্ষে ধারাবাহিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের কারণে এ সাফল্য এসেছে।

তিনি জানান, গত বছরও বিদ্যালয়টি জেলার সেরা ফলাফল করেছিল। আগামী বছরও শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রাখতে এখন থেকেই পরিকল্পনা অনুযায়ী পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: এসএসসিনোয়াখালীবালিকাবিদ্যালয়সরকারিসেরা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ভারতের সঙ্গে নতুন সম্পর্কের বার্তা

Next Post

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে বড় ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাস

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
রাজশাহী বোর্ডে এসএসসির ফলে বড় ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাস

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে বড় ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist