Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পানির অভাবে আমনের খেত ফেটে চৌচির!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 28 August, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পানির অভাবে আমনের খেত ফেটে চৌচির!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পানির অভাবে আমনখেত ফেটে চৌচির হয়ে গেছে। পানির জন্য কৃষকেরা হাহাকার করছেন। এ বছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়াও যাচ্ছে না। কৃষকেরা বলছেন, বৃষ্টি না হলে বা সেচের মাধ্যমে সময়মতো আমনের খেতে পানি দিতে না পারলে ধানের চারা মরে যাবে। ব্যাহত হবে ফসল উৎপাদন।

গফরগাঁও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। পানির অভাবে বাকি জমিতে রোপণ কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানির অভাবে অধিকাংশ জমিই সেচের মাধ্যমে চাষ করা হচ্ছে।

উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমনের চারা রোপণের পর খেতে এখন পানির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। কোথাও জমিতে রোপণ করা ধানের চারা রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় শত শত একর জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ দিতে বিপত্তিতে পড়েছেন কৃষকেরা।

উপজেলার চরআলগী ইউনিয়নের কৃষক শামছুদ্দিন শেখ বলেন, ‘শ্রাবণ গেল, বৃষ্টির দেখা নাই, সেচ দিয়ে চারা রোপণ করেছি। এখন আবার পানির অভাবে খেত শুকিয়ে চৌচির হয়ে গেছে।’

গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কৃষক আলিমউদ্দিন বলেন, ‘জীবনভর দেখলাম, শ্রাবণ-ভাদ্র মাস আমন রোপণের সময় জমিতে বৃষ্টির পানি জমে থাকে। সেই পানিতেই আমন আবাদ করি। এবার মেঘ নাই, বিদ্যুৎ নেই, জমি আর বীজতলা তৈরি থাকলেও চারা লাগাইতে পারতাছি না।’

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম শাহিনা আক্তার বলেন, ‘সারা দেশেই বিদ্যুতের সমস্যা চলছে। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ঘটতি রয়েছে। আমরা গ্রাহক পর্যায়ে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। তারপরও আমন মৌসুমে কৃষকের কথা চিন্তা করে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষককে সেচের ওপর নির্ভর করতে হয়েছে। তা ছাড়া লোডশেডিংয়ের কারণেও সেচের কাজ বিঘ্নিত হয়েছে। তারপরও রোপা আমনের লক্ষ্যমাত্রার ৮০ ভাগ রোপণ হয়ে গেছে। খরা থাকলেও বাকিটুকু শিগগিরই পূরণ হয়ে যাবে।’

দৈনিক দেশতথ্য//এল//

Tags: পানির অভাবে আমনের খেত ফেটে চৌচির!
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৩০ কেজি করে চাল পেলেন সমুদ্রগামী ৮০০ জেলে

Next Post

বাইক লেন হলেই দুর্ঘটনা কমে যাবে : সেভ দ্য রোড

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
বাইক লেন হলেই দুর্ঘটনা কমে যাবে : সেভ দ্য রোড

বাইক লেন হলেই দুর্ঘটনা কমে যাবে : সেভ দ্য রোড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist