গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷’
বুধবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে তিঁনি এসব কথা বলেন৷
এর আগে তিঁনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুয়ামুন সিকাদার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বন্দরের কর্মকর্তারা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post