রুকুনুজ্জামান, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমীরের নেতৃত্বে একটি বড় গণবিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ীর নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, গণভোটের গণরায় দ্রুত কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, “সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়।” জুলাই সনদ বাস্তবায়নে জনগণের দাবি উপেক্ষা করা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সূরা সদস্য ও পার্বতীপুর উপজেলা আমীর মো. ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ্, খন্দকার আশরাফুল ইসলাম, যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post