Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুবর্ণচরে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীভাঙন রোধে মানববন্ধন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 7 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সুবর্ণচরে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীভাঙন রোধে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। দ্রুত কাজ বাস্তবায়ন ও অনিয়ম তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নিয়ে অভিযোগ করেন, বরাদ্দ দেওয়ার পরও দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু হয়নি। পরে কোনো ধরনের নকশা অনুসরণ না করেই জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, গত ১৭ মে পানিসম্পদমন্ত্রী ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের নির্দেশ দেন। কিন্তু এরপরও কাজ শুরু হতে দেরি হওয়ায় মেঘনার ভাঙনে সেলিম বাজারের দক্ষিণ পাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে বহু বসতভিটা, কৃষিজমি, গাছপালা ও স্থানীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেলিম বাজার ও সৈয়দপুর এলাকায় নদীভাঙন রোধে ৮০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড সন্স। কাজের দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানটির লোকজন নকশা হাতে না পেয়েই নিজ উদ্যোগে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে প্রকল্পের নির্ধারিত নকশা অনুযায়ী কাজ শুরু করার কথা জানানো হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ফরহাদ বলেন, স্থানীয়দের অনুরোধে কাজ শুরু করা হয়েছিল। তবে মূল নকশা সরবরাহ না হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় কাজ শুরু করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল বলেন, নিয়ম অনুযায়ী নকশা ছাড়া জিও ব্যাগ ফেলার কাজ শুরু করায় ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। প্রকল্পের নিয়ম মেনে শিগগিরই সেখানে পুনরায় কাজ শুরু করা হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেগমগঞ্জে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ২৪

Next Post

পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist