আজম রেহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাটিয়ানী (ধামপাড়া) গ্রামে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”, “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি” এবং “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে এলাকার গরু, ছাগল, হাঁস-মুরগি ও অন্যান্য গবাদিপশুর মালিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, ভ্যাকসিন প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি সার্জন ডা. মো. রমজান আলী, ডা. মো. সানজিদ হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএমএ আজম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মো. মোকারম হোসেন, এআইটি শহিদুল ইসলাম, সিইও রবিউল আলম, এলএসপি জুয়েল রানা, ভ্যাকসিনেটর মানিক হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক গরু, ছাগল, ভেড়া এবং হাঁস-মুরগির চিকিৎসা করা হয়। এ সময় এসব প্রাণীর মালিকদের মাঝে বিনামূল্যে ওষুধ ও ভ্যাকসিন বিতরণ করা হয়। ক্যাম্পে এলাকার বেসরকারি ভেটেরিনারি কর্মীরাও অংশ নেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের সম্পদ সীমাবদ্ধ। এই সীমিত সম্পদের মধ্যেই আগামীর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে কাজে লাগাতে হবে। সবাই এগিয়ে এলে আমরা আমাদের সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারব।”
তিনি গ্রামীণ জনগণকে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উন্নতমানের জাত তৈরির কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post