Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রত্যাশা মতো দাম না পাওয়ায় গরু নিয়ে বাড়ি ফিরছেন ব্যবসায়ীরা

সাইফুল by সাইফুল
Tuesday, 20 July, 2021.
in কৃষি, জাতীয় খবর
0
প্রত্যাশা মতো দাম না পাওয়ায় গরু নিয়ে বাড়ি ফিরছেন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঢাকা অফিস : প্রত্যাশা মতো দাম না পাওয়ায় রাজধানীর গাবতলী হাট থেকে গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অনেক ব্যবসায়ী। এবার আগেই গরু বিক্রি হয়ে যাওয়ায় শেষ সময়ে দাম পাচ্ছেন না তারা। ব্যবসায়ীরা বলছেন, গড়ে গরু প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা লোকসানে বিক্রি করেছেন তারা।

মঙ্গলবার (২০ জুলাই) গাবতলীর পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর দাম কমে গেছে। আর বড় গরুর দাম অর্ধেকও বলছেন না ক্রেতারা। অনেক ব্যবসায়ী গরু লোকসানে বিক্রি না করে ট্রাক ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছেন।

মুশফিক নামে এক ব্যবসায়ী বলেন, ‘গত বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে আসছি। গরু এনেছি ১৭টা। মাত্র সাতটা বিক্রি করতে পেরেছি। কোনোটায় ১৫ হাজার তো কোনোটায় ১৭ হাজার টাকা লসে বিক্রি করেছি।’

তিনি বলেন, ‘আজকে তো কাস্টমারই নাই। আর দাম বলে না কেউ। আড়াই লাখ টাকার গরু দাম বলে দুই লাখ টাকা। এমন অবস্থা আগে জানলে ঢাকায় আসতাম না।’

এদিকে, গরুর দাম কমে যাওয়ায় ক্রেতারা বেশ খুশি। তিন ঘণ্টা ঘুরে গাবতলী পশুর হাটে প্রায় ৩ মণ মাংস হবে এমন গরু ৬০ হাজার টাকায় কিনে বাড়ি ফিরছেন আগারগাঁওয়ের বাসিন্দা নাসিমুল। তিনি বলেন, ‘গত বার শেষ সময়ে গরু পাওয়া যায়নি। তবে এবারে আর এমন হয়নি। কয়েকদিন ব্যবসায়ীরা গরু ধরে রেখেছিল। আজকে ছাড়তে শুরু করেছে।’

ব্যবসায়ীরা বলছেন, হাটে এখনো পর্যাপ্ত গরু আছে। এছাড়া আগেভাগে সবাই গরু কিনে ফেলায় শেষ মুহূর্তে মিলছে না পশুর দাম। রোববার যে গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে আজ ক্রেতা সেই গরু ৭০ হাজার টাকাও বলছেন না।

নাটোরের সানোয়ার নামে এক ব্যবসায়ী রাজা ও বাদশা নামে বড় দুইটি গরু গাবতলী হাটে এনেছেন। হঠাৎ দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।

সানোয়ার বলেন, ‘১৫ মনের বেশি মাংস হবে আমার রাজা ও বাদশার। প্রতিটির দাম চেয়েছিলাম সাড়ে তিন লাখ টাকা। কেউ দুই লাখের ওপরে বলে না। গরুগুলোকে তিন বছর ধরে পালছি। প্রতিদিন এদের পেছনে ৩০০ টাকা করে খরচ আছে।’

তিনি আরও বলেন, ‘তিন লাখ টাকা দাম হলে বিক্রি করব না হলে গরু নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সারাদেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু

Next Post

জমির চূড়ান্ত মালিকানা পেতে কি করবেন?

Related Posts

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
জমির চূড়ান্ত মালিকানা পেতে কি করবেন?

জমির চূড়ান্ত মালিকানা পেতে কি করবেন?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist