Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রার্থিতা থেকে কেউ সরেনি, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 18 August, 2026.
in জাতীয় খবর, প্রধান খবর
Reading Time: 1 min read
0
প্রার্থিতা থেকে কেউ সরেনি, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার : মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও প্রার্থিতা থেকে সরে দাঁড়াননি রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ঘোষিত দুই প্রার্থী। ফলে আগামী ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।

মঙ্গলবার বিকেল ৪টায় মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন দুই প্রার্থীকে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করেন। এর আগে ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে তাদের দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছেন, ২০ আগস্ট দুপুর ২টায় সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষে সংসদ সদস্যদের দেওয়া বৈধ ভোট গণনা করে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটের জন্য ব্যালট পেপার প্রস্তুত করা হচ্ছে। সংসদ সদস্যরা স্বাক্ষর করে ব্যালট সংগ্রহের পর নির্ধারিত পদ্ধতিতে পছন্দের প্রার্থীর নামের পাশে ভোট দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে বিএনপির ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন সদস্য রয়েছেন। এছাড়া স্বতন্ত্র ৮, এনসিপি ৮, বাংলাদেশ খেলাফত মজলিশ ৩ এবং আরও কয়েকটি দলের একজন করে সদস্য রয়েছেন।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ ১৯৯১ সালে একাধিক প্রার্থীর মধ্যে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ও আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। মকবুল হোসেন মনোনয়ন প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন।

সেবার ৩৩০ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেছিল এবং জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এবারের নির্বাচন ঘিরেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না—এ নিয়ে আদালতে রিট হয়েছিল। ভোটের দুই দিন আগে মঙ্গলবার সেই রিট খারিজ হয়ে যায়। এরই মধ্যে প্রধান হুইপও দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি ব্যাখ্যা করেছেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: আগস্টইসিনির্বাচনপ্রার্থিতারাষ্ট্রপতি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সরকারি চাকরি জনগণের সেবার সুযোগ: আইনমন্ত্রী

Next Post

নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

Related Posts

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
জাতীয় খবর

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
জাতীয় খবর

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

Next Post
নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist