নিজস্ব প্রতিবেদক:
ফাইজার বাংলাদেশের সাবেক সিনিয়র ম্যানেজার এম.ডি. নূর-উস সালাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৩ জুলাই ২০২৬, শুক্রবার ভোর ৫টা ২ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ১২ বছর আগে ফাইজার কোম্পানি থেকে সিনিয়র ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। মরহুম এম.ডি. নূর-উস সালাম বিশিষ্ট কথাসাহিত্যিক জোহর সালামের স্বামী ছিলেন। কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই শোক সহ্য করার শক্তি পান, সে জন্যও সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post