Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তদন্ত

সাইফুল by সাইফুল
Sunday, 11 July, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তদন্ত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের নির্মিত ঘরের বর্তমান অবস্থা গত শুক্রবার সন্ধ্যায় (৯ জুলাই) সরেজমিনে তদন্ত করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের দুই কর্মকর্তাসহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রংপুর।

তদন্তকারি দুই কর্মকর্তা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প প্রকৌশলী মো. আনোয়ার রহমান ও মনিটরিং অফিসার গোলাম মবিন মো. মাহতাবুল ইসলাম। এ সময় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

তদন্তকারি কর্মকর্তাদ্বয় গত শুক্রবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রথমে উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর আশ্রয়ণ এবং সন্ধ্যা ৬ টার দিকে খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজের গুণগত মানসহ ঘরের মাপযোগ করে তদন্ত করেন। এ সময় তদন্তকারি কর্মকর্তাদ্বয় আশ্রয়ণের বাসিন্দাদের সাথেও ঘরের নির্মাণ কাজসহ গুণগত মান নিয়ে কথা বলেন।

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের দুই কর্মকর্তা সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোন কথা না বললেও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ফুলবাড়ী উপজেলার আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরের বর্তমান অবস্থা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। এ জন্য প্রকল্পের দুই কর্মকর্তা সরেজমিনে প্রকল্প এলাকায় এসেছেন। তবে তদন্তে তেমন কোন কিছু অনিয়ম পাওয়া যায়নি। এ জন্য প্রকল্পের নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ফুলবাড়ী মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ঘর প্রথম পর্যায়ে নির্মিত খয়েরবাড়ী বালুপাড়াস্থ আশ্রয়ণের ২৪৩ টি ঘর এবং দ্বিতীয় পর্যায়ের দক্ষিণ বাসুদেব আশ্রয়ণের ৩০ টি ঘরের বর্তমান অবস্থা সরেজমিনে তদন্ত করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের দুই কর্মকর্তা। উপজেলায় প্রথম পর্যায়ে ৭৬৯ টি এবং দ্বিতীয় পর্যায়ে ২০০ টি ঘর নির্মাণ করা হয়েছে। একই সাথে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আরো ৩০টি এবং উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে দুইটি ঘরসহ মোট এক হাজার একটি ঘর উপজেলায় নির্মাণ করা হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের নির্মিত ঘরগুলোতে ছোটখাটো ত্রুটি দেখা দিলে সেগুলো জানার পরই ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। তবে এখানে কোন ধরনের অনিয়ম হয়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তাহিরপুর সীমান্তে মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

Next Post

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

Related Posts

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
ঈদুল আজহা কবে জানা যাবে আজ

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist