Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 22 January, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দেশতথ্য ডেস্ক: শনিবার বেলা ২টায় ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে সমাজকল্যাণে অনেক ভূমিকা রাখছে। বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট আমাদের চতুর্থ টুর্নামেন্ট। করোনার স্বাস্থ্যবিধি মেনে আমরা এ টুর্নামেন্ট আয়োজন করেছি। বসুন্ধরা গ্রুপ সবচেয়ে বড় করপোরেট হাউস। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আনভীর আগামীতেও গলফে পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, গলফ সহজ গেম, কিন্তু খেলা কঠিন। আমি সব বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‌‘খেলাধুলা নীতি, তারুণ্য ও শক্তির প্রতীক। আমাদের ডায়নামিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। বসুন্ধরা গ্রুপ শুধু শিল্প বা রিয়েল এস্টেট কোম্পানি নয়, ক্রীড়া ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল, বসুন্ধরা কিংস পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে আশ্বস্ত করছি গলফের প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকব।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্নেল মামুনুর রশীদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। ১৮০ জন গলফার টুর্নামেন্টে অংশ নেন।

‘প্লে গলফ, লাইভ লং’ স্লোগানে শুক্রবার সকালে টুর্নামেন্ট শুরু হয়। শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং ও শাহীন গলফ ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক, টুর্নামেন্ট চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিজিসিসির সিইও লে. কর্নেল (অব.) মো. তৌফিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ডিজিএম স্কোয়াড্রন লিডার (অব.) গোলাম মোস্তফা, ম্যানেজার নৌবাহিনীর লে. (অব.) আবদুল মান্নান, বসুন্ধরা গ্রুপের এজিএম (ব্রান্ড, সেক্টর বি) সাইফুল ইসলাম রুবেল প্রমুখ। কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা শাহ আলম।

১৮ হুইল উইনার, নাইন হুইল উইনার, লেডিস উইনার, জুনিয়র উইনার, বেস্ট গ্রস, সেকেন্ড বেস্ট গ্রস, লেডিস বেস্ট গ্রস, জুনিয়র উইনার, লংগেস্ট ড্রাইভ, বেস্ট পার ৫ এস, বেস্ট পার ৩ এস, নিয়ারেস্ট টু পিন, বেস্ট ব্যাক নাইন, বেস্ট ফ্রন্ট নাইন, প্রথম ও সেকেন্ড রানার আপের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মিনহাজ মো. শাকিল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও মেজর মো. ফারুকুজ্জামান ফকির রানার্স আপ হয়েছেন।

Tags: বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

. আহত হনুমান কে উদ্ধার করলো বিবিসিএফ কুষ্টিয়া টিম

Next Post

ডেল্টার জায়গা দখল করছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদপ্তর

Related Posts

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

Next Post
ডেল্টার জায়গা দখল করছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদপ্তর

ডেল্টার জায়গা দখল করছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদপ্তর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist