Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বসুন্ধরা রেডিমিক্সের তৃতীয় প্লান্টের উদ্বোধন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 16 January, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
বসুন্ধরা রেডিমিক্সের তৃতীয় প্লান্টের উদ্বোধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট পণ্য উৎপাদনের জন্য ঢাকার বৃহত্তম রেডিমিক্স প্লান্ট চালু করেছে। এটি বসুন্ধরা রেডিমিক্সের তৃতীয় প্লান্ট।

রবিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বসুন্ধরা আবাসিক এলাকার পি-ব্লকে এ প্লান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা রেডিমিক্সের উপদেষ্টা ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও-বসুন্ধরা রেডিমিক্স, বসুন্ধরা মাল্টি ট্রেডিং, টগি সার্ভিসেস) মীর্জা মুজাহিদুল ইসলাম, তৌফিক হাসান (এইচ ও ডি, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট), মো. ইলিয়াস হোসেন (এইচ ও ডি, অডিট), বিশ্বজিৎ ধর (চিফ ইঞ্জিনিয়ার), শিশির কুমার বিশ্বাস (হেড অব প্লান্ট অপারেশন), খিজির আহমেদ (এইচ ও ডি, এসসিএম-ফরেন), সীমান্ত বিশ্বাস (ডিজিএম, এসসিএম-লোকাল), মাসুদুল হকসহ (এজিএম ও ইন-চার্জ, সেলস) প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বসুন্ধরা রেডিমিক্সের উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন বলেন, ‘রেডিমিক্স প্লান্টটি নির্মাণকাজের যত কাছাকাছি হয় ততই ভালো। বসুন্ধরা আবাসিকে এখন বৃহৎ কনস্ট্রাকশনের কাজ চলছে এবং বসুন্ধরার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও অনেক কাজ চলছে ও চলবে। এসব এলাকাগুলো থেকে এই প্লান্টের দূরত্ব খুবই কম এবং ট্রাফিক জ্যামের ঝামেলাও নেই। তাই খুব সহজে এখান থেকে মানসম্পন্ন কংক্রিট সরবরাহ করা যাবে।’

চিফ অপারেটিং অফিসার (সিওও) মির্জা মুজাহিদুল ইসলাম বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ ও ঢাকার বৃহত্তম রেডিমিক্স প্লান্ট এখন বসুন্ধরা আবাসিক এলাকায়। কোয়ালিটি সম্পন্ন ও সাশ্রয়ী মূল্যে দ্রুত সময়ের মধ্যে বসুন্ধরা এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ডেলিভারি দিতে পারব এই প্লান্টের মাধ্যমে। এ প্লান্টটিতে প্রতি ঘণ্টায় ২৪০ ঘনমিটার কংক্রিট উৎপাদন করা যাবে।’তিনি বলেন, ‘সর্বাধুনিক ইকুইপমেন্ট, ট্রান্সপোর্টসহ আমাদের যে সব ধরনের লজিস্টিক সুবিধা রয়েছে তাতে দৈনিক দুই থেকে আড়াই লাখ সিএফটি (কংক্রিট ভরা টিউব) রেডিমিক্স কংক্রিট আমরা সাশ্রয়ী মূল্যে কাস্টমারদের ডেলিভারি দিতে পারব।’মির্জা মুজাহিদুল আরো বলেন, ‘বসুন্ধরা রেডিমিক্সের এই প্লান্টটি ছাড়াও আমাদের আরো দুটি প্লান্ট রয়েছে। আমাদের রেডিমিক্সের কোয়ালিটি অন্যান্য কম্পানির তুলনায় অনেক ভালো বিধায় কাস্টমারদের চাহিদা ক্রমাগত বাড়ছে। চলতি বছরেই দেশের বিভিন্ন এলাকায় আরো ১০টি প্লান্ট চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তৌফিক হাসান (এইচওডি, মার্কেটিং) বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু করে বৃহত্তর গুলশান, বারিধারা, রামপুরা অঞ্চল, ঢাকা ক্যান্টনমেন্ট, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ প্রতিশ্রুতিশীল পূর্বাচল এলাকার ছোট থেকে বড় আকারের নির্মাণ প্রকল্প নির্মাণে দারুণ সহায়তা করবে এই প্লান্টটি। মূলত ঢাকা উত্তর সিটির সঠিক পিএসআই কংক্রিটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরো বেশি ধারণক্ষমতার এই তৃতীয় প্লান্টের উদ্বোধন করা হয়েছে।’

বসুন্ধরা রেডিমিক্সের প্রথম প্লান্টটি ২০২২-এর জানুয়ারিতে কেরানীগঞ্জের হাসনাবাদে এবং দ্বিতীয় প্লান্টটি ২০২২-এর সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের কাঞ্চনে চালু করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী,১৫,২০২৩//

Tags: বসুন্ধরা রেডিমিক্স প্লান্ট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে পদ্মা ব্যাংকের অনুদান

Next Post

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Related Posts

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি
কৃষি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ
কৃষি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Next Post
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist