ইব্রাহিম খলিল: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বার্ষিক শিক্ষাবৃত্তি অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত অবসর ভবনে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান।
অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন ও কোষাধ্যক্ষ কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নাজমুল করিম। এ বছর মোট ১৭ জনকে ১ লক্ষ ৯২ হাজার টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তার বক্তব্যে উল্লেখ করেন, সারা জীবন সরকারের সার্ভিস দেয়ার পর অবসরের পরেও আপনারা যে সমিতির মাধ্যমে বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছেন এটা খুবই প্রশংসার দাবিদার। আমি আপনাদের উন্নতি, সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি। একজন ছাত্রকে তার লেখাপড়ার খরচ বাবদ আপনারা আপনাদের সমিতির পক্ষ থেকে যে সহযোগীতা করলেন তা তাদের খুবই উপকার হবে।
প্রিন্ট করুন








Discussion about this post