নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীর বালুমহালে আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণে ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে লাহিনী এলাকার সৈয়দ মাসুদ রুমি সেতুর নীচে বালু উত্তোলনের সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে লাহিনী এলাকার সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচের বালুমহালে আধিপত্য বিস্তার করতে মজিদ ও মির্জা মাষ্টার সহ প্রায় ১৫ জন ইজারাদারদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এসময়
আগন্তকদের হামলায় ইজারাদারের পক্ষের শহীদ নামের ব্যক্তি আহত হন এবং তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শহীদের ভাই জাহিদ বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার জমা দেন। এবং এই ঘটনার জের ধরে শুক্রবার রাত আড়াইটার দিকে প্রায় ১৫/২০ জন আগ্নেয়াস্ত্র সহ বালুমহালে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এসময় বালুমহালে দায়িত্বে থাকা লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন (২৭) ও একই এলাকার ইদ্রিসের ছেলে সবুজ (৩৮) গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইজারাদার সাজেদুর রহমান বিপুল জানান, তারা বৈধ পন্থায় লাহিনী বালুমহাল ইজারা নিয়েছেন। বালুমহাল ইজারা পাবার শুরু থেকেই মজিদ ও মির্জা মাষ্টার বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি সহ মোটা অংকের চাঁদা দাবি করে তাদের কাছে। এবং বৃহস্পতিবার বিকেলে মজিদ ও মির্জা মাষ্টার লোকজন নিয়ে এসে তাদের একজনকে পিটিয়ে আহত করে। হামলার ঘটনায় আহতের ভাই কুমারখালী থানায় এজাহার দিয়েছেন। এবং এ ঘটনার জের ধরে শুক্রবার রাত আড়াইটার দিকে ১৫/২০ জন আগ্নেয়াস্ত্র সহ এসে গুলিবর্ষণ করলে তাদের দুজন গুলিবিদ্ধ সহ ৬ জন আহত হয়েছেন বলে জানান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, শুক্রবার গভীর রাতে সৈয়দ মাছ-উদ রুমি সেতু সংলগ্ন বালু মহলে গুলাগুলি হয়। এতে ৬ জন আহত হয়েছন। এখনো কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post