Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বুড়িমারী স্থলবন্দরে ২২ দিন পর পাথর আমদানি শুরু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 23 February, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বুড়িমারী স্থলবন্দরে ২২ দিন পর পাথর আমদানি শুরু

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত, ভুটান থেকে ব্যবসায়ীদের সমঝোতা বৈঠক শেষে ২২ দিন পর পুনরায় পাথর আমদানি শুরু করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

কয়েকমাস ধরে বাংলাদেশে পাথরের নির্মাণ কাজ ও চাহিদা কমে যাওয়ায় বেশি দামে পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়েন বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা।
লোকসান থেকে বাঁচতে ভারতের তোর্শা ও স্টোন বোল্ডার এবং ভুটানের তোর্শা ও সামসি পাথরের দাম প্রতি মেট্রিক টন ২ থেকে ৩ ডলার কমানোর প্রস্তাব দিয়ে ওই দুই দেশের ব্যবসায়ী সংগঠনকে কয়েকদফা চিঠি দেয় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারগন।

এতে উভয় দেশের রপ্তানিকারক ও সরকার কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ করে দেন এখানকার ব্যবসায়ীরা।
এতে দুই পক্ষই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় উভয় দেশের সরকার।
পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতের চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের মধ্যে যৌথসভা অনুষ্ঠিত হয়।
উভয় দেশের প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যবসায়ী প্রায় দেড় ঘন্টাব্যাপী আলোচনায় অংশ নেন।

সভায় উভয় দেশের ব্যবসায়ীরা আলোচনা করে পাথরের চাহিদা, বাজার ও ব্যবসায়ী পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে রপ্তানি ও আমদানি করতে সম্মত হন।
এদিন পাথরের দাম পুননির্ধারণ করা না হলেও উভয় দেশের ব্যবসায়ীরা অভ্যন্তরীণ বাজার মনিটরিং করে দর নির্ধারণে করণীয় ঠিক করতে একমত হন।
এর মধ্যে বুড়িমারী স্থলবন্দর পাথর আমদানিতে পাথরের যৌক্তিক দর ও বাজার মনিটরিং করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের পর বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছির নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে গিয়ে পাথর আমদানি আনুষ্ঠানিকভাবে চালু করেন। ফলে ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি পুনরায় শুরু করা হয়।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘আমরা শূন্যরেখায় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং প্রতিনিধিদের নিয়ে পাথর আমদানি চালু করি। পাথরের দাম কমানোর ব্যাপারে যে আন্দোলন সেটি সফল হয়েছে বলে মনে করি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুলিশ কারও এজেন্ডা বাস্তবায়ন করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ড. ইউনুস নিরপেক্ষ নন, তিনি শিক্ষার্থীদের পক্ষের : দুদু

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
ড. ইউনুস নিরপেক্ষ নন, তিনি শিক্ষার্থীদের পক্ষের : দুদু

ড. ইউনুস নিরপেক্ষ নন, তিনি শিক্ষার্থীদের পক্ষের : দুদু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist