Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবসরের ঘোষণা নেইমারের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 30 July, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
অবসরের ঘোষণা নেইমারের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। গোল.কমের প্রতিবেদন।

ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ের পর তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল, এই ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটল। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল শেষ ষোলোতেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সেটিই ছিল নেইমারের শেষ ম্যাচ।

এই অভিজ্ঞ ফরোয়ার্ড জানিয়েছেন, জাতীয় দল থেকে বিদায় নিতে গিয়ে তার কোনো আক্ষেপ নেই; কারণ দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।

গোল ডটকমের তথ্য অনুযায়ী, ম্যাচের পর নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, আমি খুব খুশি ছিলাম। আমি আমার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং ব্রাজিলের জার্সির জন্য সবসময় লড়াই করেছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’ এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিলীয় ফুটবলের অন্যতম সফল ও বৈচিত্র্যময় এক আন্তর্জাতিক ক্যারিয়ারের যবনিকাপাত ঘটল। নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন। তিনি একাধিক ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন।
বর্তমানে নেইমারের পুরো মনোযোগ এখন তার প্রিয় ক্লাব সান্তোসের দিকে। সম্প্রতি একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে কনিষ্ঠ সতীর্থদের সমালোচনা এবং ভয় দেখানোর যে খবর চাউর হয়েছিল, সে বিষয়েও তিনি কথা বলেছেন। ব্রাজিলের সাবেক এই অধিনায়ক সেই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ম্যাচের পর তার মন্তব্যগুলো ছিল কেবল দলের খেলার মান আরও উন্নত করার জন্য। নেইমার বলেন, ‘বিষয়টি দুঃখজনক এবং বিরক্তিকর, তবে এতে আমার কোনো দোষ নেই। এই ধরনের গুজব অনেক মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ম্যাচের পর খেলোয়াড়দের সাথে কথা বলেছি এবং আরও ভালো পারফরম্যান্সের দাবি করেছি। আমি বলেছি আমরা এতটা অসতর্ক হতে পারি না। আপনি কোনোভাবেই জেতা ম্যাচ এভাবে ড্র করতে পারেন না। অধিনায়ক হিসেবে এটুকু বলার পূর্ণ অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো এবং গাবিগোলও খেলোয়াড়দের সাথে কথা বলেছেন।’

মাঠের বাইরের নানা বিতর্ক সত্ত্বেও নেইমার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ফলে ব্রাজিলীয় ক্লাবটি কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে উত্তীর্ণ হয়েছে, যেখানে তারা ইকুয়েডরের ক্লাব মাকারার মুখোমুখি হবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

Next Post

লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

Related Posts

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
খেলাধুলা

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়
খেলাধুলা

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

Next Post
লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist