Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভুল চিকিৎসায় রোগী মারা গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 26 February, 2024.
in প্রধান খবর, স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
ভুল চিকিৎসায় রোগী মারা গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা সেবা নিতে এসে ভুল চিকিৎসায় ও চিকিৎসকের গাফিলতির কারনে কোন রোগী মারা গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

তিনি আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে আর্তনাবতার সেবায় প্রতিষ্ঠিত শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ও ইউনিট পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এসব কথা বলেন।

তিনি বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ঘরে বসেই চিকিৎসার সেবা পায় এবং হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোন প্রকার বিড়ম্বনা বা হয়রানীর শিকার না হন সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ শুরু হয়েছে এবং যে কোন উপায় দেশের চিকিৎসা সেবার মান আমুল পরিবর্তন করা।

সকালে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও তার স্ত্রী কুমুদিনী কমপ্লেক্সের এসে পৌঁছালে কুমুদিনী পরিবার, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভচ্ছা জানানো হয়। কুমুদিনী হাসপাতাল লাইব্রেরী মিলনায়তনে চা চক্রের পর মন্ত্রী কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করেন।

কমপ্লেক্সে পরিদর্শনের পুর্বে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গত পরশু দিন আমি দেখা করেছি। তিনি বলেছেন, দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ দেশের মানুষ যাতে ঘরে বসে চিকিৎসা সেবা পান সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী বলেন, আমি একেবারে তৃণমুল গ্রাম থেকে উঠে এসেছি। চিকিৎসা সেবার কোথায় কোথায় সমস্যা রয়েছে আমি তা জানি। দেশের উপজেলা সরকারি হেলথ কমপ্লেক্সের এবং জেলা সদরের হাসপাতালগুলোকে স্বাবলম্বী করতে হবে। গ্রামের মানুষ যাতে শহরে চিকিৎসার জন্য এসে বিড়ম্বনার শিকার না হয় সে জন্য চিকিৎসকসহ আমদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।
এ সময় স্বাস্থ্য মন্ত্রীর স্ত্রী, শেখ হাসিনা বার্ণ ইন্সস্টিটিউটের উপপরিচালক ডা. মাসুম খান, সহকারী পরিচালক ডা. হোসাইন ইসলাম,অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. হেদাতুল্লাহ খান, ডা. বিজয় দত্ত, ডা. প্রার্ত সংকর ও এনআইসহহ ২৫ সদস্য বিশিষ্ট চিকিৎসক প্রতিনিধি দল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শিক্ষা একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী হাসান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপার প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা কব্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, এজিএম অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিা চৌধুরী ও সিনিয়র শিক্ষক হেনা সুলতানা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ কুমুুদিনী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে র্চাজ গঠন

Next Post

হাটহাজারীতে প্রবাসীকে স্বপরিবারে হত্যার হুমকি!

Related Posts

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

Next Post
হাটহাজারীতে প্রবাসীকে স্বপরিবারে হত্যার হুমকি!

হাটহাজারীতে প্রবাসীকে স্বপরিবারে হত্যার হুমকি!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist