মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে মুসলিম উদ্দিন (৩৪) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দা্বিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে মাটিকাটা বাজার- বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।
হত্যা মামলার আসামি সুজন, রাকিব, মর্তুজ, শাহ জামাল, শামীম, ইমন, মুন্নাফ, আ: রহমান, ফরহাদ, হাকিম, সোহেল ও কালামকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে সড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ খবরে, বেলা ১২টার দিকে মানববন্ধন স্থানে ছুটে আসেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম। পরে তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করলে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসী।
প্রিন্ট করুন









Discussion about this post