জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ এবং জব্দকৃত জালপুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল শনিবার (১০শে অক্টোবর) সকালে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেছেন, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
এসময় ভেড়ামারা মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ আমান উল্লাহ্ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় জনগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ মোট ২২ দিন সারাদেশে ইলিশ নিষিদ্ধ। তাই নিয়মিত উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত রাখবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post