জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মৌজার আর.এস ১৪৪৫ নং দাগের জমি সংক্রান্ত জাল দলিল ও অবৈধ নামজারি’র বিষয়ে গত ২৭শে নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেল করেছেন জমির মালিক মিজানুর রহমান।
মিজানুর রহমান তার নিজ বসত বাড়ীর উঠানে সংবাদ সম্মেলন করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের বৈধ সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে প্রায় ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসছি।
কিন্ত একটা পক্ষ আইন বিরোধীভাবে ও অসৎ উদ্দেশ্যে মিথ্যা, জালিয়াতিপূর্ণ দলিলের ভিত্তিতে আমাদের জমি দখলের চেষ্টা করছে। তাদের বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা তথ্য জনসমক্ষে তুলে ধরে জনগণের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে বিধায় আজকের এই সংবাদ সম্মেলন।
তিনি বলেন, আমাদের বৈধ মালিকানা ও রেকর্ড আড়কান্দি মৌজার আর এস ৪৪৬ নং খতিয়ান আর.এস ১৪৪৫ নং দাগে ০.৩৯ একর সম্পত্তি রেকর্ড অনুযায়ী রয়েছে নাজমুল হক, নজিবুল হক -সর্বপিতা মৃত ফজলুল হক এবং মিজানুর রহমানের নামে। এদের সবার নাম আর.এস রেকর্ডে চূড়ান্তভাবে বহাল রয়েছে। রেকর্ড অনুযায়ী মিজানুর রহমান এখানে ০.০৯৭৫ একর সম্পত্তির রেকর্ডীয় প্রজা। খরিদসূত্রে বৈধ মালিকানা একই দাগে (১৪৪৫) ০.৯০ একর সম্পত্তি মিজানুর রহমানের চাচা ফজলুল হকের নামে রেকর্ড ছিলো। ফজলুল হক ছিলেন, রেকর্ডীয় প্রজা বৈধ দখলকারী তিনি ০৯/০১/১৯৭৭ ইং তারিখে ৯২৩২ নং খতিয়ানভুক্ত খরিদ দলিলের মাধ্যমে মোট ১.১৯ একর জমি মিজানুর রহমানের নিকট বিক্রি ও দখল হস্তান্তর করেন। প্রতিপক্ষের জাল দলিল ও অবৈধ নামজারি প্রতিপক্ষ সোনা আলীর পক্ষের লোকজন ১৬/০২/১৯৭৮ ইং তারিখে একটি পরবর্তী দলিল দেখিয়ে ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় হতে নামজারি করায়। যা সম্পূর্ণ অবৈধ কারণ একই দাগে (১৪৪৫) মিজানুর রহমান ১৯৭৭ সালে দলিলের মাধ্যমে জমি বৈধ ভাবে ক্রয় করেন। প্রতিপক্ষ তার এক বছর পর ১৯৭৮ সালে আরেকটি দলিল দেখিয়ে নামজারি করে যা আইনগত গ্রহনযোগ্য নয়। পূর্বের বৈধ দলিল বহাল থাকা অবস্থায় পরবর্তী দলিল স্বয়ংক্রিয় ভাবে অবৈধ, বাতিল ও অকার্যকর কারণ রেজিস্ট্রেশন আইনে পূর্বের বৈধ দলিলের ওপর পরবর্তী দলিলের কোনো আইনগত মূল্য নেই। যে জমি ইতোমধ্যে ১৯৭৭ সালে বিক্রি হয়ে গেছে সেটি ১৯৭৮ সালে আবার বিক্রি করার প্রশ্নই উঠে না। প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণ বিষয়টি সঠিকভাবে বুঝে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পাশে থাকার আহবান জানান তিনি উক্ত সংবাদ সম্মেলনে।
প্রিন্ট করুন








Discussion about this post