জাহিদ হাসান:
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা কোচস্ট্যান্ড সংলগ্ন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রতিনিধি মোঃ ইখলাস হোসেন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের দিগন্তের প্রকাশক ও সম্পাদক নাহিদ হাসান তিতাস।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা আব্দুল আলিম, যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা আসমান আলী, সাপ্তাহিক সিমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হেলাল মজুন্দার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার সভাপতি পারভেজ হোসেন শান্ত, জনবানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ ওলিউল ইসলাম, সমকাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আজিজুল হাকিম, মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ শাহজামাল, সাগর খালি পত্রিকার সহ সম্পাদক মোঃ মাসুদ রানা, জাতীয় সাংবাদিক সংস্থা ভেড়ামারা শাখার সহ সভাপতি মোঃ ফয়জুল ইসলাম মিলন, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
এছাড়াও ভেড়ামারায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোরের চেতনা দীর্ঘ ২৬ বছরের সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। নতুন এই পথচলার ২৭তম বছরে পত্রিকাটি আরও সত্যনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
প্রিন্ট করুন







Discussion about this post