জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ই মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদগ্রাম ইউপির বাড়াদি বাজারে এ ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বহলবাড়ি ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, বহলবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, চন্ডীপুর পাঁচ নং ওয়ার্ড মেম্বার আজমল হোসেন, বহলবাড়ি দুই নং ওয়ার্ড মেম্বার আসফাকি আজম বিষু, বাড়াদী বাজারের সভাপতি বজলুর রহমান গার্ড, সোসাইটির উপদেষ্টা মো: আবুল কালাম, প্রতিষ্ঠাতা সদস্য মো রেজাউল করিম, শাওন আহমেদ, মো রনি, বিপুল হোসেন, শরীফুল ইসলাম শুভ, শাকিবুল হাসান শিপন, শরীফুল ইসলাম, মোঃ লিটন, পিজুস রহমান নিপুণ, আরিফুল ইসলাম, মো: সবুজ, রানা ইসলাম নান্নু, মো: ফিরোজ, মো: পাভেল, মো: সিজান, ডা: আব্দুল্লাহ আল মুহীন।
চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, “বন্ধুত্বের শক্তিতে অসহায়ের পাশে” এই প্রতিপাদ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। ফ্রেন্ডস সোসাইটি ইতোমধ্যে শিক্ষা সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, জরুরি ত্রাণ ও ক্রিয়া সামগ্রী বিতরণ কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
বহলবাড়ি ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ফ্রেন্ডস সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অ-লাভজনক সংগঠন। যার মূল লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া।
সংগঠনের সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা। আমরা করোনাকাল থেকেই স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি। তবে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে। এরই মধ্যে আমরা ঈদুল ফিতরে ৬০টি ও ঈদুল আজহায় ৭৫টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান, বর্ষাকালে ১০টি পরিবারকে খাদ্য সহায়তা, দুই শতাধিক মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, এলাকার ক্রীড়া প্রেমীদের মাঝে খেলাধুলার সামগ্রী সহ বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি।
প্রিন্ট করুন









Discussion about this post