নিজস্ব প্রতিনিধি: দৈনিক বাংলাদেশ সমাচারের খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি ও “”বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি”” কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহঃ শাহ আলম রেজা সহধর্মিণী পঞ্চম মৃত্যুবার্ষিকী ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া পৌরসভাধীন ১৬ নং ওয়ার্ড মঙ্গলবাড়ীয়া বাজার বায়তুল আমান জামে মসজিদ বাদ আসর সম্পন্ন হয়।
উল্লেখ থাকে যে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারিতে ৪ বছর চিকিৎসাধীন অবস্থায় মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই কন্যা একটি পুত্র সন্তান ও স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকার প্রিয়ভাজন এ নারীর মৃত্যু বার্ষিকীর দোয়ার অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন সহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
এসময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post