জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা দুর্বার গতিকে” এই স্লোগান নিয়ে গতকাল সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকালে জুনিয়াদহ আনসার ও ভিডিপি ক্লাবে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ আইরিন রহমান, ইউনিয়ন দলনেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার মাহমুদ হাসান, অত্র ক্লাবের সভাপতি ও জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ অত্র ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা।
আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম জানান, বর্তমান বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে আনসার ও ভিডিপি সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করার অংশ হিসেবে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা এবং জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই বৃক্ষ রোপণ ও ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post