জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর থেকে একব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মরদেহটি ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের ছেলে সোহেল রানা (৪০)’র।
সরেজমিন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার (২৬নভেম্বর) সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে সিরাজ কাজীর মালিকানাধীন ধানক্ষেতে তারা একটি মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মধ্যবয়সী পুরুষ মানুষের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর) সার্কেল মোঃ দেলোয়ার হোসেন জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে রক্ত মরদেহ দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। পরিচয় জানা গেছে, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।
মৃতের এলাকাবাসী জানান, থানা পুলিশের বিবরণ অনুসারে আমাদের হরিপুর এলাকার আবুল কালাম ওরফে কলম দোকানদারের ছেলে সোহেল রানা (৪০) মনে হচ্ছে। সে গত দুই বছর আগে জর্ডান থেকে দেশে এসেছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে বর্তমানে সে ভেড়ামারা কোচ স্ট্যান্ডের একটি বাসায় অবস্থান করে।
ভেড়ামারা থানার পুলিশ, মোঃ আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এটি ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের ছেলে সোহেল রানা (৪০)’র লাশ হিসেবে প্রাথমিকভাবে পুলিশ সনাক্ত করেছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ডিবির ওসি মুরাদ হোসেন, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার-সহ পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
প্রিন্ট করুন








Discussion about this post