জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৭ই অক্টোবর) শনিবার সকাল সাড়ে ৫টায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ এর নেতেৃত্বে ভেড়ামারায় মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ স্বপন ইসলাম (৩৫) কে ২৫০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, ২৫০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post