জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘মানবসেবা সংগঠন’ নামে একটি বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধনী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪শে মার্চ) বিকেলে উপজেলার বারোমাইল মোসলেমপুরে উক্ত সংগঠনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব সেবা সংগঠনের সভাপতি মোঃ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলী।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার কাজী আনোয়ার হোসেন বাঘাবারোর সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ প্রমুখ।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি সাইফুল ইসলাম-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবসেবা সংগঠনের পক্ষ থেকে দুইজন অসুস্থ মহিলাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post