জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তারাধীন রাজস্ব বাজেটের আওতায় একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ই নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প মিশ্র চাষ ব্যবস্থাপনা, মাছের রোগ বালাই ও তার প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ দেন ভেড়ামারার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হন খুলনা বিভাগের ডাইরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম। এসময় প্রশিক্ষণে ৪০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post