জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক অফিসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার (২১শে জানুয়ারি) বিকেল তিনটায় ভেড়ামারা ব্রাক মাইক্রো ফাইন্যান্স এর আয়োজনে চাঁদগ্রাম ইউনিয়নে ও বাহিরচর ইউনিয়নের দূস্থ ও অসহায় শীতার্ত মানুষদের এ শীতবস্ত বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাক ভেড়ামারা অফিসের ব্যবস্থাপক মুশফিকুর রহমান সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমরা ব্রাক ভেড়ামারা অফিসের উদ্যোগে অসহায় দুস্থ গরিব মানুষদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করছি । শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
শীত বস্তু নিতে আসা হতদরিদ্র রুমা খাতুন জানান, আমরা খুব অসহায় গরিব মানুষ শীতে খুব কষ্ট করতে ছিলাম। ব্রাক অফিস আমাকে একখানা কম্বল দিছে আমি খুব খুশি,আমি দোয়া করি তাদের জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা ব্রাক অফিসের এস এস লীড জেনারেশন প্রোগ্রামের আর সি মহাদেব দাস, ভেড়ামারা এরিয়া অফিসের সিনিয়ার শাখা ব্যবস্থাপক তামান্না হাসান চিশতী, বি সি ইউ পি প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক গোলাম মুনতাকিম আহমেদ, ব্রাক বি এইচ পি প্রোগ্রামের টি বি অফিসার মোসাম্মৎ সাহানাজ পারভীন সহ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।জাপানে নারী নেতৃত্বের নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সানাই তাকাইচি।
৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী পেয়েছেন ২৩৭টি ভোট, যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়েও চারটি বেশি। তার এই বিজয় শুধু রাজনৈতিক পরিমণ্ডলে নয়, বরং নারীর ক্ষমতায়নের দিক থেকেও একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচিত হওয়ার পরপরই তাকাইচি তার মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। একইসাথে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরে তাকাইচি তার প্রথম কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
মাত্র আড়াই সপ্তাহ আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে আসেন তাকাইচি। তার নেতৃত্বে এলডিপির দীর্ঘমেয়াদি জোটসঙ্গী কোমেইতো সরে দাঁড়ালেও, তিনি দ্রুতই জাপান ইনোভেশন পার্টি (ইশিন)-এর সঙ্গে নতুন জোট গড়েন। এই নতুন সমর্থনই তাকাইচিকে প্রধানমন্ত্রীত্বে নিয়ে আসে।
তবে নতুন জোট সত্ত্বেও, নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও ২টি আসনের ঘাটতি রয়েছে, যা আগামী বাজেট ও আইন পাসের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে রয়েছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ—
🔹 চলমান মুদ্রাস্ফীতির চাপ
🔹 উত্তর কোরিয়া ও তাইওয়ান ঘিরে আঞ্চলিক উত্তেজনা
🔹 অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা
🔹 বিদেশি অভিবাসন ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে জনমতের উদ্বেগ
বিশ্লেষকদের মতে, তাকাইচির জয় জাপানের রাজনীতিকে আরও ডানমুখী করে তুলছে। এলডিপির কট্টরপন্থীদের সমর্থনে উত্থান হওয়ায় তাকে অনেকে ‘জাপানের আয়রন লেডি’ বলেও আখ্যা দিচ্ছেন।
প্রিন্ট করুন










Discussion about this post