জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে সিএনজি যোগে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আশরাফুজ্জামান ভেড়ামারা থানায় তিনজন নামীয় ও ২/৩ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামানের ১৪ বছর বয়সী কন্যা সাদিয়া আশরাফী অথৈ ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে প্রতিবেশী ১নং আসামী মোঃ আশরাফুল ইসলাম (৩০) বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিভিন্ন সময় নোংরা প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আশরাফুলের পরিবারের সদস্য ২নং আসামী খলিল (৫৫) ও ৩নং আসামী সেলিনা খাতুন (৫০) কোনো ব্যবস্থা না নেওয়ায় আশরাফুল আরও বেপরোয়া হয়ে ওঠে।
আরো উল্লেখ্য আছে, গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার সময় পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ মধ্যবাজার এলাকায় ১নং আসামি আশরাফুল ইসলাম তার সহযোগী ২ ও ৩নং আসামিসহ অজ্ঞাত ২/৩ জনের সহায়তায় শিক্ষার্থী অথৈকে ফুসলিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শী—মোছাঃ শাহানাজ পারভিন (৪১) ও মোঃ রাজ্জাক (৫১)। তারা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করলে। পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করে।
ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “আমার মেয়েকে অনেক দিন ধরে উত্যক্ত করছিল আশরাফুল। শেষমেশ সে আমার মেয়েকে ফুসলিয়ে তুলে নিয়ে গেছে। আমি আমার মেয়ের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট করুন









Discussion about this post