জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারার কলেজ বাজারে অভিযানে ৪৩.৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ এবং জব্দকৃত জাটকা ইলিশমাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার (১৩ই নভেম্বর) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অভিযানে ৪৩.৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অভিযান পরিচালনার সময় ভেড়ামারা থানার এএসআই মোঃ রেজাউল হক সহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান জানান, উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষার উদ্দেশ্যে সরকার ১লা নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চি বা তার ছোট আকারের জাটকা ইলিশ আহরণ, বিক্রয়, পরিবহন, বাজারজাত করণ ও মজুদ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মুলত একারণে অভিযান করে ৪৩.৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নিয়মিত ভাবে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post