মোমেছুর রহমান, কুষ্টিয়া:
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। আর এরই মধ্যে শীত মৌসুমে শীতের পোশাক কেনার ধুম পড়ে গেছে। পুজার বেচা-কেনার পর কয়েকদিন যেতে না যেতইে কুষ্টিয়া শহরের গার্মেন্টসগুলো আবারও বেচা-কেনায় মেতে উঠতে যাচ্ছে।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার খুব একটা ভালো ব্যাবসা যে হবে সেটা বলা যাচ্ছেনা। শহরে শীত না পড়লেও গ্রাম্যঞ্চলে প্রতি রাতে ভালভাবেই শীত যে পড়ছে তার প্রমাণ মিলেছে গতকাল। তবে সব দোকানে ভিড় না জমলেও শহরের কিছু কিছু দোকানে ক্রেতাদেরকে শীতের পোশাক নাড়াচাড়া ও কিনতে দেখা গেছে। শীতের পোশাকের মধ্যে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, কাটা সোয়েটারই বেশী চলে। এছাড়া লেপ-তোষকের দোকানে ক্রেতাদেরকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। অগ্রিম লেপ-তোশক তৈরি করার জন্য দোকানীর নিকট অর্ডার দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ রেডিমেট লেপ-তোষকও কিনে নিয়ে যাচ্ছে। শরিফ বস্ত্রালয়ের স্বত্তাধিকারের সাথে কথা বললে তিনি বলেন, সব ব্যাবসা মন্দা যাচ্ছে। এই মুহুর্তে মানুষের টাকা পয়সার একটু সমস্যা আছে। তবে ক্রেতারা লেপ-তোশক বানানোর জন্য আসছে। পছন্দ হলে নিয়ে যাচ্ছে। আবার অনেকে ভালো করে তৈরি করে দেয়ার জন্য অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছে। কথা হয় ক্রেতা মানিয়ারের সাথে তার বাড়ি আলামপুর ইউনিয়নের দহকুলা জোতপাড়ায়। তিনি বলেন, গ্রামে ইতি মধ্যেই শীত পড়তে শুরু করেছে। রাতে লেপ ছাড়া শুধু কাথাই শীত যায়না। তাই লেপ কেনার জন্য এসেছি। গত বছরে রেডিমেট লেপ কেনার কারনে সেটা নষ্ঠ হয়ে গেছে। সেজন্য নতুন করে অর্ডার দিতে এসেছি। শহরের প্রতিটি বেডিং ঘরেই কমবেশি ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন নতুন সোয়েটার মাফলার কেনার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছে গার্মেন্টস গুলোতে। শহরের গার্মেন্টস গুলোতেও ইতিমধ্যে নতুন নতুন শীতের পোশাক তোলা হয়েছে। আবার অনেক দোকানি গত বছরের পুরাতন মালগুলো বিক্রি করার জন্য দোকানে ঝুলিয়ে রেখেছে। এঁদের মধ্যে রয়েছে চাঁদ মোহাম্মদ রোড থানাপাড়ার সাদিয়া গার্মেন্টস। এ প্রতিষ্টানের মালিক বলেন, গত বছরের অনেক মাল এখনও বিক্রি হয়নি। এবার সব কম দামে বিক্রি করে দেব। নতুন মাল আর তুলবো না। পুরাতন মাল নতুন বলে চালিয়ে দেব। শিশুমেলা গার্মেন্টসের মালিক আরিফুল ইসলাম বলেন, গত বছর ভালো বিক্রি হয়েছে। আশা করছি এ বছরেও ভালো বিক্রি হবে। নতুন মাল ইতি মধ্যে দোকানে চলে এসেছে। তবে ক্রেতা আসছে। বিক্রিও হচ্ছে। পছন্দ হলে নিচ্ছে। সবকিছু নির্ভর করবে বিক্রির উপর। যদি ক্রেতাদের চাহিদা থাকে তাহলে অবশ্যই আরও নতুন মাল তুলব। বেবী গার্মেন্টেস মালিক মিনাজ উদ্দিন বললেন, কয়েকদিন আগে কেবল পূজনীয় শেষ হলো। তারপরও শীতের পোশাক কেনার জন্য ক্রেতারা আসছে। কুমারখালীর চাপড়া থেকে আসা শিরিন আক্তার বললেন, শীত পড়া শুঁড় করেছে। তাই সোয়েটার কেনার জন্য এসেছি। দোকানে দোকানে ঘুরছি। তেমন পছন্দের সোয়েটার পাওয়া যাচ্ছেনা। দোকানীরা আশাবাদ ব্যক্ত করলেন, পূজার রেশ কাটতে না কাটতেই যখন ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে তখন এ বছর হয়ত ব্যবসাটা ভালো হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post