গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ শিকারের উপর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই গভীর সমুদ্রে যাত্রার উদ্দেশ্যে ট্রলার মেরামত, ট্রলার ধোয়া মোছা ও ট্রলারে জাল তোলা সহ আনুসঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।
জেলেদের আশা এবার তাদের জালে ধরা পড়বে কাংখিত ইলিশ। তবে নিষেধাজ্ঞাকালীন সরকারী প্রনোদনার চাল প্রকৃত জেলেরা পায়নি বলে দাবি তাদের।
এছাড়া এই সময়ে সাগরে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিলো বলে জানান তারা। তবে অবরোধ সফল করতে জেলার নদী ও সাগরে ৪৮৪ টি অভিযান ও ১২৫ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৮ জন জেলেকে কারাদন্ড, ১৬৭ টি মামলা, ৩ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০ লাখ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। গভীর সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ এমন তথ্য জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।
প্রসংগত, ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ০৮ অক্টোবর থেকে ২৯ পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার। এ সময় অলস সময় পার করেছেন জেলেরা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post