মোঃছালাহউদ্দিন মনপুরা (ভোলা)সংবাদদাতা :
ভোলার মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক ও হেলপারকে মারধর করে নগদ ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে।
মারধরে আহত ভাড়ায় মাইক্রোবাসের ড্রাইভার মোঃ ইব্রাহীম ও হেলপার এনায়েত। এদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডে।
জানা যায়, ভোরে ঢাকা থেকে আসা লঞ্চঘাটে যাত্রী উঠানো নিয়ে কথার কাটাকাটি হয় ভাড়ায় চালিত মাইক্রোবাসের হেলপার এনায়েতের সাথে যুবক সোবহান, জুম্মান ও রায়হানের সাথে। পরে যাত্রী নিয়ে নিয়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়ার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে গেলে সোবহান, জুম্মান ও রায়হানের নেতৃত্বে ৭-৮ জন যুবক মাইক্রোবাসের গতিরোধ করে মাইক্রোবাসটি ভাংচুর করে। পরে ড্রাইভার ইব্রাহীম ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়।
আহত ড্রাইভার ইব্রাহীম জানান, রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সোবহান, রায়হান ও জুম্মানের নেতৃত্বে গাড়ি ভাংচুর করে। পরে তারা আমাকে ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে ওই যু্বকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post