কুষ্টিয়া প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক হিসাব কর্মকর্তা ও ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল আউয়াল ছাহেব এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই শুক্রবার বাদ আসর কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ হাফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মোঃ সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালেক রানা, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাঃ ফারুক হোসেন বিশ্বাস, রোটারি ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান, জিকে হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দারুন নাজাত মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ আনোয়ার হোসেন, বিশিষ্ট লেখক, গবেষক ডাক্তার ইকবাল হুসাইন, মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান,ইমাম গাজ্জালীর সাবেক সেক্রেটারি শাহেদুল হক শিমুল।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। মরহুমের জীবনী পাঠ করে শোনান ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সী মোঃ তৌহিদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান সাকিব। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফয়েজুর রহমান। সভা পরিচালনায় সহযোগিতা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম, তাসিন আরাফাত, জাফর শরিফ জোহা। সভায় বক্তারা বলেন যে, মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ইমাম গাজ্জালী রহমতউল্লাহ এর জীবন কেমন ছিল, ইসলামের জন্য, ধর্মের জন্য কি করে গেছেন, সেই কথাটি বাংলার মানুষকে জানানোর জন্য আজীবন চেষ্টা করে গেছেন । মাসিক গাজ্জালী পত্রিকা বের করে সমাজ থেকে যাবতীয় অন্যায় অত্যাচার অবিচার দূর করার জন্য লিখোনি চালিয়ে গেছেন। আর আমরা মরহুমের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এই সংস্থাকে একটি কার্যকর সংস্থায় রূপান্তর করে সমাজে অবদান রাখতে হবে। তাহলেই মরহুমের আত্মা শান্তি পাবে। আল্লাহ পাক উনাকে মাফ করে দিন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post