Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দৌলতপুর

সাইফুল by সাইফুল
Tuesday, 3 October, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দৌলতপুর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাদকে ভাসছে কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর । এই উপজেলাটি ভারতের সীমান্তবর্তী হওয়াই বরাবরই মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপাচাপিতে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এই উপজেলার মাদকের ব্যবসা। তবে বর্তমানের চিত্রটা একেবারেই আলাদা, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উপজেলাটি। হাত বাড়ালেই খুব সহজেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মাদক। বর্তমানে দৌলতপুর উপজেলার ধর্মদহ, বিলগাতুয়া, জামালপুর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিরাতেই ঢুকছে বিপুল পরিমাণ মাদক। পরবর্তিতে এইসব মাদক জেলার সবকটি উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে উঠে এসেছে এই উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ৮০০ থেকে ১০০০ টিরও বেশি মাদক বিক্রয় ও সেবনের স্পট রয়েছে। এরমধ্যে খোদ দৌলতপুর থানা ও উপজেলা পরিষদের দুই কিলোমিটারের মধ্যেই প্রায় রয়েছে ১০ থেকে ১২ টি মাদক সেবন ও বিক্রয় স্পট। এরমধ্যে উপজেলার সাদিপুর , সাহাপুর ও বেগুনবাড়ী, এলাকাটা হচ্ছে মাদকের একটি উল্লেখযোগ্য স্পট। যেখানে দিন থেকে গভীর রাত পর্যন্ত অনেকটা প্রকাশ্যেই বিক্রি হয় বিভিন্ন রকম মাদক।

এইসব মাদক স্পট গুলোর মধ্যে রয়েছে খোদ দৌলতপুর থানা থেকে আধা কিলোমিটার দূরে দৌলতপুর গোরস্থান পাড়া। যেখানে প্রকাশ্য দিবালোকে কতিপয় ব্যক্তি দ্বারা বিক্রি হচ্ছে মাদক। এখানে বিভিন্ন স্থান থেকে আশা মাদক সেবীরা খুব সহজেই মাদক সেবন করে চলে যাচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার সচেতন মানুষ।

অপরদিকে সীমান্ত এলাকা থেকে লোকালয়ে মাদক ঢুকে পড়ার কারণে খুব সহজে হাতের মুঠে চলে আসছে মাদক। এতে আসক্ত হয়ে পড়েছে যুবসমাজ। সে কারণে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছে অভিভাবক সহ এই উপজেলার সাধারণ মানুষ। তারা প্রশাসনের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন বর্তমানে দৌলতপুরে মাদক এতটাই বেড়েছে যে, এটা এখনই নিয়ন্ত্রণ না করলে দৌলতপুরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার মাদকের প্রবণতা বৃদ্ধির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন অতীতের তুলনায় বর্তমানে মাদকের প্রবণতা অনেকটা বেশি। সে কারণে শিক্ষার্থীসহ যুব সমাজ অনেকটাই মাদকে আসক্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদকের প্রবণতা বৃদ্ধির বিষয়টি অস্বীকার করে বলেন বিগত দিনে মাসে প্রায় ৮০ থেকে ৯০ টি মাদকের মামলা হতো। কিন্তু বর্তমানে গত মাসে মাত্র ২৭ টি মাদকের মামলা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ অক্টোবর ২০২৩

Tags: মাদকে ছয়লাব
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

Next Post

সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জাপা’র এমপি প্রার্থী হতে চান বাচ্চু

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জাপা’র এমপি প্রার্থী হতে চান বাচ্চু

সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জাপা’র এমপি প্রার্থী হতে চান বাচ্চু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist